আল আমিন রানা, বিশেষ প্রতিনিধিঃ কুয়েতে শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদের উদ্যোগে ৬ই অক্টোবর বৃহস্পতিবার জিলিব ফজর আল জাদিদ স্কুল মাঠে, সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের উপর ঘাতক বদরুল কতৃক নৃশংস হামলার ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
উক্ত মানববন্ধনে নেতৃবৃন্দরা অবিলম্বে ঘাতক বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
বক্তারা বলেন এমন বিচার করতে হবে যা দেখে ভবিষ্যতে অন্য কেউ এধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।
মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েত’র প্রধান আহবায়ক সুলাইমান আহমেদ,সাবেক সভাপতি ওলিদ মোঃ সেনু, সাবেক সাধারন সম্পাদক এস এম সুমন, যুগ্ম আহবায়ক সেলিম মিয়া, সদস্য সচিব তাজ উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ খসরু।
আরও উপস্থিত ছিলেন তাজ উদ্দিন, আং রাজ্জাক,আং হাকিম, মনোহর মিয়া, ফারুক আহমদ, মোঃ আনিছ, মামুন চৌধুরী,শহিদুল ইসলাম পলাশ,আং মুকিদ খান,আনসার মিয়া প্রমুখ।
উল্লেখ্য, ৩ অক্টোবর এমসি কলেজ ক্যাম্পাসে শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম এমসি কলেজের পুকুর পাড়ে খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।
আহত খাদিজা জীবন- মৃত্যুর সন্ধিক্ষণে বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এমসি ক্যাম্পাসে সিলেট সরকারী মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে নির্মমভাবে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় কুয়েতে সকল রাজনৈতিক দল ও অঙ্গ-সংগঠন এবং সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দরা এর তীব্র প্রতিবাদ জানান এবং ঘটনার নায়ক বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।











