চ্যানেল আইয়ের শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতা ‘ক্ষুদে গানরাজ’ চারবার হয়েছে, কিন্তু এই আয়োজনে দেশের কোনো গুণী ব্যক্তি আজীবন সম্মাননা পাননি। পঞ্চম আসরে এসে প্রথমবারের মতো সেটা পেতে যাচ্ছেন রুনা লায়লা। আগামীকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রতিযোগিতার মহাউৎসবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কণ্ঠশিল্পীর হাতে সম্মাননা প্রদান করা হবে।
মহাউৎসব জুড়ে থাকছে রুনাকে ঘিরেই নানান আয়োজন। প্রধান দুই বিচারক ফেরদৌস আরা এবং এস আই টুটুলের পাশাপাশি অতিথি বিচারক হিসেবে থাকবেন তিনি। তার কালজয়ী গানে নাচবেন অপি করিম। উপস্থাপনা করবেন সিজিল মির্জা ও আানিকা জেবা। পরিকল্পনা ও পরিচালনায় ইজাজ খান স্বপন।
প্রতিযোগিতায় টিকে আছে সাত প্রতিযোগী। তারা হলো- ঢাকার অর্পিতা, গাজীপুরের মহারাজা, ময়মনসিংহের মাহিন, জয়পুরহাটের পায়েল, কুড়িগ্রামের বিজলী, বগুড়ার রাফতি ও গাইবান্ধার পুস্পিতা।
অনুষ্ঠানটি শুরু হবে রাত সাড়ে ৭টায়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে পুরো অনুষ্ঠানটি সরাসরি দেখাবে চ্যানেল আই। এবারে আসরে পৃষ্ঠপোষকতা করছে বুস্টার এনার্জি বিস্কুট।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












