অগ্রদৃষ্টি ডেস্ক :: বাংলাদেশের দিনাজপুরে পিয়েরো পারোলারি নামে ইতালিয়ান যে নাগরিক আহত হয়েছেন তার পরিচয় সম্পর্কে জানা যাচ্ছে যে তিনি প্রায় ৩০ বছর ধরে বাংলাদেশে আছেন।
তার পরিচিতরা বলছেন বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন শহরে তিনি বাস করছেন প্রায় ১০ বছর ধরে।
বর্তমানে পিয়েরো পারোলারি দিনাজপুর শুইহারি নাভারা ক্যাথলিক মিশনে কাজ করছিলেন।
দিনাজপুরের স্থানীয় সাংবাদিক আসাদুল্লাহ সরকার বিবিসি বাংলাকে জানিয়েছেন পারোলারি দিনাজপুরে বসবাস করছেন ২০০৭ সাল থেকে।
তিনি জানিয়েছেন পঞ্চাশোর্দ্ধ এই ইতালীয় নাগরিক খুবই সাধারণ জীবন-যাপন করতেন।
মিঃ সরকার মিঃ পারোলারিকে দেখেছেন খুব নিরিবিলি জীবন-যাপন করতে, সাধারণ মানুষের সাথে তার তেমন একটা সখ্যতা ছিল না।
তিনি পেশায় একজন চিকিৎসক বলে জানিয়েছে পুলিশ।
পারোলারিকে অনেক দিন ধরে দেখেছেন দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক তরুণকান্তি হালদার।
তিনি বিবিসি বাংলাকে বলছিলেন যারা যক্ষ্মা রোগ নিয়ে এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন তারা যাতে সঠিক চিকিৎসা পান সে ব্যাপারে তিনি হাসপাতাল এবং সরকারি সেবা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করতেন।
তিনি ডিগ্রিধারী কোন চিকিৎসক ছিলেন না বলে জানিয়েছেন মি. হালদার।
সাথে সাথে মি. পারোলারি নৈতিক বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন এসব রোগীদের।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












