ডেস্ক নিউজ : ফ্যাশন জগত মানেই সাদা চামড়ার জয়জয়কার। তবুও এখনে কালোর মাঝেও অদেখা সৌন্দর্য তুলে ধরতে চান অনেকে। এদের ভিড়ে সুদানের আনোক ইয়াই এর কথা না বললেই নয়।
আনোক ইয়াই। সুদানের বাসিন্দা ১৯ বছর বয়সী এই তরুণীকে ভালবেসে মানুষ নাম দিয়েছে কৃষ্ণ সুন্দরী। রূপকথার মতো এই সুন্দরী রাতারাতি বনে গেছেন বিশ্ব তারকা। নজড় কেড়েছেন আন্তর্জাতিক র্যাম্প মডেল হিসেবে। কিন্ত তার দৈনন্দিন আয়ের হিসেব শোনার পর চোখ কপালে উঠার মতো।
এমনিতেই ইনস্টাগ্রামে তার ছবিগুলো অসংখ্য ফলোয়ার এনে দিয়েছে। এবার বিশ্বের সব নামিদামি ফ্যাশন ব্র্যান্ডগুলো নতুন আবিষ্কৃত এই কৃষ্ণ সুন্দরীকে মডেল হিসেবে পেতে চায়।
আসলে ওয়াশিংটনের হাওয়ার্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে ১৯ বছর বয়সী এই তরুণীর ছবি তোলেন এক ফটোগ্রাফার। এটা ইনস্টাগ্রামে দেওয়ার পরই মডেলিংয়ের প্রস্তাব আসে তার। সেই উত্থান, আর পিছে ফিরে তাকাতে হয়নি।
এখন আনোক একের পর এক ফটোশুটে পোজ দিচ্ছেন। আর প্রতিঘণ্টার জন্যে তার পারিশ্রমিক ১৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ লাখ টাকা! অর্থাৎ, সাধারণ কর্মদিবসের হিসেবে যদি তিনি দিনে ৮ ঘণ্টা এ কাজে সময় দেন তো প্রতিদিনের আয় প্রায় কোটি টাকার সমান!
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












