জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংকের ৪৯ কোটি টাকা আত্মসাতের মামলায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
শুক্রবার বিকালে গুলশান-২ নম্বর এলাকা থেকে জসিম আহমেদকে (৫৬) গ্রেপ্তার করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
জসিম ‘ফেয়ার ইয়ার্ন প্রসেসিং লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।
প্রণব জানান, ভুয়া কাগজপত্র তৈরি করে বন্ধক দেখিয়ে কৃষি ব্যাংক কারওয়ানে বাজার কর্পোরেট শাখার কয়েকজন কর্মকর্তার যোগসাজশে ঋণ সুবিধা নিয়ে ৪৯ কোটি ২৬ লাখ ২৪ হাজার ৯৭৫ টাকা আত্মসাতের অভিযোগে শুক্রবার তেজগাঁও থানায় ওই মামলা হয়।
দুদকের উপপরিচালক মো. শামসুল আলমের দায়ের করা মামলায় জসিমসহ সাতজনকে আসামি করা হয়।
অপর আসামিরা হলেন-মেসার্স রোজবার্গ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হযরত আলী, কৃষি ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপল অফিসার (এসপিও) আবুল হোসেন ও গোলাম রসুল, সাবেক এজিএম সারোয়ার হোসেন, সাবেক ডিজিএম ও শাখা ব্যবস্থাপক জুবায়ের মনজু ও সাবেক উপ-মহাব্যবস্থাপক ইকবাল হোসেন মোল্লা।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












