এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ কুয়েত বসবাসরত প্রবাসী বৌদ্ধদের ধর্মীয় সংগঠন বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েতের উদ্যোগে ওয়ারাপুঞঞা অনাথ আশ্রমের শিক্ষার্থী ও এলাকার দুঃস্হ গরীবদের মাঝে ১০০ টি শীতবস্ত্র ও ৭০ জন শিক্ষার্থীর মাঝে খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
১৫ ই জানুয়ারী রোজ রবিবার রাউজান হিংগলা ওয়ারাপুঞঞা অনাথ আশ্রম ও হিংগলা গ্রামে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এই উপলক্ষে হিংগলা শান্তিধাম বিহার প্রাঙ্গণে বিকাল ৩ ঘটিকায় বিহারাধ্যক্ষ ভদন্ত মার্গরক্ষিত ভিক্ষুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েতের প্রাক্তন সভাপতি সন্তোষ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক স্বপন বড়ুয়া, প্রাক্তন প্রধান উপদেষ্টা মৃণাল বড়ুয়া, প্রাক্তন সাঃ সম্পাদক উৎপল কান্তি বড়ুয়া, হিংগলা শান্তিধাম বিহার কমিটির সাঃ সম্পাদক রতন বিকাশ চৌধুরী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, রত্নপাল ভিক্ষু, জাতীয় দৈনিক সংবাদ পত্রিকার রাউজান প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন, বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েতের সহ ধর্মীয় সম্পাদক উওম বড়ুয়া, সদস্য সজল বড়ুয়া, সদস্য নিধু বড়ুয়া, তরুন সমাজ কর্মী সজীব বড়ুয়া বাপ্পী, হিংগলা শান্তিধাম বিহার, ওয়ারাপুঞঞা অনাথ আশ্রম পরিচালনা কমিটির কর্মকর্তাগণ সহ এলাকার প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












