মোঃ বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধি: বৃহত্তর সিলেট বাসীর ঐতিহ্য বাহী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ও স্পোর্টিং ক্লাব কুয়েত। গত ৩১ মার্চ রাতে কুয়েত সিটির গুলশান হোটেলে এক আনন্দময় পরিবেশে সংগঠনটির অভিষেক ২০১৭, সংবর্ধনা ও নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
উদীয়মান তরুণ সংগঠক সৈকত আলীর সভাপতিত্বে ও তরুন সংগঠক ফয়জুল হক কুটির সাবলীল পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমীন জয়নাল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সাধারন সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগঠক ময়নুল আল ইসলাম, আওয়ামীলীগ কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক তরুণ রাজনীতিবিদ সাবেক ছাত্রনেতা এস এম আব্দুল আহাদ। এছাড়া বক্তব্য রাখেন, দিদারুল আলম, জামাল উদদীন, নুরুল আমীন, ইকবাল হোসেন সহ অনেকে।
এ দিকে জালালাবাদ এসোসিয়েশনের সফল সাধারন সম্পাদক সিলেট এর কৃতী পুরুষ মঈনুল আল ইসলাম অবকাশ কালীন ছুটিতে স্বদেশে প্রত্যাবর্তন উপ লক্ষে সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে বিদায় জানান। পরিশেষ ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












