স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক ফয়েজ কামালের মাতা নুরজাহান বেগমের মৃত্যুতে সংগঠনটি কুয়েত সিটিস্থ গুলশান হোটেলে ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি আতাউল গনি মামুনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শাহ্ নেওয়াজ নজরুলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি জাহাঙ্গীর হুসেন পাটুয়ারী, বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম শফি,বিশিষ্ট সংগঠক আব্দুর রউফ মাওলা, মুক্তিযোদ্ধা মাছুম আহমেদ, জাতিয় পার্টি কুয়েত রাজ্য শাখার সহ সভাপতি মোহাম্মদ ইসমাইল,মঈন উদ্দিন মাইন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক এস,এম,আব্দুল আহাদ, কামাল আহমেদ, মোরশেদ আলম,তৌহিদুল আলম চৌধুরী, শফিক টিটু, জাহিদুল হক, হুসেন মুরাদ চৌধুরী, বাবুল মিয়া,আলা উদ্দিন, মাসুদ করিম সহ অনেকে।
পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল রহমান।
সদ্য প্রয়াত মরহুমা নুরজাহান বেগমের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন, মাওলানা আবু বক্কর।
এদিকে আওয়ামীলীগ কুয়েতের সাধারণ সম্পাদক ফয়েজ কামালের মায়ের মৃত্যুতে শোকাহত রাজনৈতিক নেতৃবৃন্দরা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সাম্প্রতিক খবর:

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












