আ,হ জুবেদ: হালা ফেব্রাইর উদযাপনের প্রতিক্ষায় দৌলতুল কুয়েত, মধ্যপ্রাচ্যের মধ্যে অন্যতম শক্তিশালী এবং বৃহৎ তেল উৎপাদক দেশ কুয়েতে (হালা ফেব্রাইর) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হবে আসছে ২৫ এবং ২৬শে ফেব্রুয়ারী।
কুয়েতের সরকারী গণমাধ্যম থেকে প্রাপ্ত খবরে জানাগেছে, ইতিমধ্যে দেশটির সর্বত্রে ২৫ এবং ২৬শে ফেব্রুয়ারিতে যেসব বিশেষ অনুষ্টান কর্মসূচিতে রয়েছে; সেগুলোর প্রস্তুতি প্রায় সম্পন্ন।
উক্ত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুয়েতে সরকারী এবং বহু বেসরকারী প্রতিষ্টান গুলো নানান রঙ বেরঙের জাকজমকপূর্ণ আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে।
বর্তমানে কুয়েতের (হালা ফেব্রাইর) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিপুল উত্সাহ উদ্দীপনায় পালন করার জন্যে শত বেস্ততায় সময় পার করছেন দেশটির সরকার থেকে শুরু করে সাধারণ নাগরিকবৃন্দ। সেকারণে কুয়েতের প্রত্যন্ত অঞ্চলে প্রধান সড়ক ছাড়াও অন্যান্য ছোট ছোট সড়ক গুলোতেও প্রচন্ড যানজট লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য যে, কুয়েতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারী ছুটি থাকছে ৩ দিন; যদিও অনেক বেসরকারী প্রতিষ্ঠান গুলো ইতিমধ্যে দু’দিনের ছুটি ঘোষণা করেছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












