স্টাফ রিপোর্টারঃ বর্ণীল আয়োজনের মধ্য দিয়ে সাংস্কৃতিক সংগঠন স্বরলিপির উদ্যোগে কুয়েতের আব্বাসিয়া এলাকার এক অডিটোরিয়ামে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি হজরত আলী মল্লিক এর সভাপতিত্বে ও আমজাদ হোসেন, মুরাদ চৌধুরী এবং তানজিনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূত এস,এম আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খাঁন, কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের এডমিনিস্ট্রেটিভ অফিসার মিজানুর রহমান, কুয়েতে সোনালী ব্যাংকের প্রতিনিধি শাখায়েত হুসেন, মর্নিং গ্লোরি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ ইসলাম পাপুল, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ আকরামুজ্জামান, আওয়ামী নেতা আতাউল গনি মামুন, সামাজিক ও রাজনৈতিক সংগঠক এম,ডি সেলিম,সামাজিক ও রাজনৈতিক সংগঠক মুরাদ চৌধুরী, স্বরলিপির উপদেষ্টা আব্দুল কাদের মুল্লা ,উপদেষ্টা সুলতান ফারুক, উপদেষ্টা আব্দুর রহমান, উপদেষ্টা জামাল, সাধারণ সম্পাদক রবি কানন,আওয়ামী নেতা নজরুল ইসলাম, আলিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের প্রারম্ভেই জাতীয় সঙ্গীত পরিবেশন করেন স্বরলিপি কুয়েতের শিল্পীবৃন্দরা।
পরক্ষণে, সংগঠনের শিল্পীরা একের পর এক নানা রকমের গান পরিবেশনের মাধ্যমে উপস্থিত দর্শকদের মাতিয়ে তুলেন।
অনুষ্ঠানে কুয়েতের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানান শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।











