কুয়েতস্হ ঐতিহ্যবাহী সুনামগঞ্জ সমাজ কল্যাণ সমিতির অর্থ সম্পাদক মোঃ বাবুল মিয়ার মাতার মৃত্যুতে গত২৫ মে ২০১৭ বৃহস্পতি বার রাতে কুয়েত জিলিব আল- সুয়েখের হাসাবিয়া আল মোহাম্মদীয় হোটেলে সুনামগঞ্জ সমাজ কল্যাণ সমিতি কুয়েত এর উদ্যোগে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ লাভলু মিয়ার সভাপতিত্বে ও তরুণ সমাজ সেবক সমিতির সহ সম্পাদক মোঃ নোমান আহমদ নোমানের পরিচালনায় এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন উদীয়মান সংগঠক মোঃ সেবক আহমদ। বিশেষ অতিথি প্রবীণ রাজনীতিবিদ আলীম উদ্দীন,আনকার মিয়া,মোঃ তেরা মিয়া।শোক সভায় বক্তব্য রাখেন,সমিতির সহ
সভাপতি মোঃ মানিক মিয়া তালুকদার,আলা উদ্দীন,ফজলু মিয়া,ময়না মিয়া মেম্বার,আকরাম হোসেন,ফরিদ মিয়া,অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন,মোঃ রুহুল আমীন,ছুরুক মিয়া,চান মিয়া, আছকর উল্লা,হাফেজ আবদীনসহ প্রমূখ।শোক সভায় মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মাহফিল পরিচালনা করেন,মোঃ ছাইফুল ইসলাম।











