কুয়েত প্রতিনিধিঃ সিলেট বিভাগ আওয়ামীলীগ কুয়েতের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার কুয়েত সিটির রাজধানী হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের আহবায়ক মুরাদুল হক চৌধুরী।
সদস্য আখলাকুল আম্বিয়া বাহার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েতে বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আশরাক আলী ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েতে বাংলাদেশি কমিউনিটি নেতা আব্দুল হাই মামুন, মিহির কান্তি পাল, আলীম উদ্দিন, জয়নাল আবেদীন, মোঃসুরুক মিয়া, হারুন মিয়া, আব্দুল মজিদ।

বক্তব্য রাখেন, তাজ উদ্দিন, আহাদ আম্বিয়া খোকন, ফয়ছল আলম,নোমান আহমেদ, আব্দুল আজিজ, এ এইচ এনাম,প্রজিদ পাল, নিজাম উদ্দিন তালুকদার, মুছা চৌধুরী,জাবেদ আলম সহ আরো অনেকে।
এছাড়াও কুয়েতে বৃহত্তর সিলেট বিভাগ সহ বাংলাদেশ কমিউনিটি কুয়েতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবার এবং মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ-জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

সাম্প্রতিক খবর:

বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

কুয়েতে মধ্য আমেরিকার তিন দেশের যৌথ স্বাধীনতা দিবস উদ্যাপন

কুয়েতে ঈদের আগে সুগন্ধি বাজারে ব্যস্ত ছিলেন বাংলাদেশী ব্যবসায়ীরা

ঐতিহাসিক বদর দিবস আজ

জায়েদ সাসটেইনেবলিটি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের মোস্তফা

২০২৪ সালে মৌলভীবাজারের আলোচিত ঘটনা

কুয়েতে "মাদককে না বলি,খেলাধুলাকে হ্যাঁ বলি" স্লোগানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জালালাবাদের নির্বাচন বাতিল

ওমানে স্থানীয় কর্মীদের চাকরির সুযোগ, প্রবাসীদের জন্য কঠোর নিয়ম












