কুয়েতে এক বাংলাদেশী যুবকের মৃত্যুকে কেন্দ্র করে সর্বএ চলছে কানাঘুষা গুঞ্জন টগবগে এ যুবকের অপ্রত্যাশিত মৃত্যু মেনে নেয়া যায় না।ঘটনার বিবরণে জানা গেছে,মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ ইউপির সিরাজ উদ্দিনের ছেলে মোঃ বদরুল ইসলাম (২৮)কে তার দুলা ভাই কুয়েত প্রবাসী ভিসা দিয়ে দুই বছর হয় কুয়েত ওফরা নামক স্হানে একটি মাজরা বা সবজি বাগানে কাজের জন্য নিয়ে আসেন। কিন্তু বদরুল তার দুলা ভাইয়ের কথা প্রায়ই এড়িয়ে চলতো। এ নিয়ে দুইজনের মধ্য হরহামেশা ঝগড়া লেগে তাকতো। এ দিকে গত১৪ মে সকালে বদরুল গোসল করতে গেলে সুইমিং পোলে পানিতে ডুবে তাহার মৃত্যু হয়েছে বলে নিহত বদরুলের দুলাভাই জানিয়েছেন। এ দিকে আমাদের এ প্রতিবেদক নিহত বদরুলের দুলাভাইর মোবাইল নাম্বার ৯৯৭৬৪৩৭৪ ফোন করে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান,বদরুলকে আমি এক বছর আগে নিষেধ দিয়েছি সুইমিং পোলে গোসল না করার জন্য সে সাঁতার জানেনা এ জন্য পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
সুইমিং পোলে কত টুকু পানি ছিলো বলে প্রশ্ন করা হলে তিনি বলেন ৩/৪ ফুট উচ্চতায় পানি ছিলো। এ অল্প পানিতে ডুবে মৃত্যু হতে পারে কি করে প্রশ্ন করলে তিনি কোন সু উওর দিতে পারেনি। নিহতের লাশ কোন হাসপাতাল মর্গে রয়েছে তাহা ও তিনি জানেননা। এ দিকে তিনি আরো জানান পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে ৩ দিন আটক ও আঙ্গুলের চাপ রেখেছে। ৩ মাসের ভিতরে কোথায় বাহিরে যেতে নিষেধ করা হয়েছে। এ দিকে জানা গেছে নিহতের লাশ দেশে না পাঠানোর জন্য একটি মহল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে কুয়েতস্হ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে নিহতের লাশ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় কাগজ পএ দেশ থেকে আসলে ব্যবস্থা নেয়া হবে।











