নিজস্ব প্রতিনিধি: সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর প্রয়াণে গতকাল ৯ই সেপ্টেম্বর ২০১৫ ইং রোজ বৃহস্পতিবার রাত ৯ ঘটিকায় কুয়েত সিটিস্থ গুলশান হোটেলে জালালাবাদ সমাজকল্যাণ সমিতি (জালালাবাদ এসোসিয়েশন)এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর প্রয়াণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন জয়নালের সভাপতিত্ত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ময়নুল আল-ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জালালাবাদ সমাজকল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা আওয়ামীলীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আব্দুল খালিক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজাদ মেম্বার জালালাবাদ সমাজকল্যাণ সমিতির উপদেষ্টা ,বীর মুক্তিযোদ্ধা সাবেক ছাত্র নেতা মোয়াজ উদ্দিন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা , আশরাক আলী ফেরদৌস উপদেষ্টা জালালাবাদ সমাজকল্যাণ সমিতি কুয়েত ও সাধারণ সম্পাদক আওয়ামীলীগ কুয়েত কেন্দ্রীয় কমিটি,আব্দুল হাই মামুন সভাপতি জালালাবাদ সমাজ কল্যাণ সমিতি-কুয়েত , মোরাদ চৌধুরী সহ সভাপতি জালালাবাদ সমাজকল্যাণ সমিতি-কুয়েত ও সিনিয়র সহ সভাপতি বৃহত্তর সিলেট প্রবাসী সমবায় সমিতি কুয়েত,বিশিষ্ট সংগঠক ইউনুস মতিন সভাপতি বৃহত্তর সিলেট প্রবাসী সমবায় সমিতি-কুয়েত,ফয়েজুর রহমান ফয়েজ সাধারণ সম্পাদক বৃহত্তর সিলেট সমবায় সমিতি কুয়েত, জামিল আহমেদ যুগ্ন সম্পাদক বৃহত্তর সিলেট প্রবাসী সমবায় সমিতি-কুয়েত,জামাল আহমেদ সহ সভাপতি জালালাবাদ সমাজকল্যাণ সমিতি-কুয়েত,সুনামগঞ্জ সমিতির উপদেষ্টা ও নেতৃবৃন্দরা সহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এদিকে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির কৃষি সমবায় ও মানবাধিকার বিষয়ক সম্পাদক,উদীয়মান অপার সম্ভাবনাময়ী তরুণ সংগঠক এস এম আব্দুল আহাদ স্বাগতিক বক্তব্যে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে মূল্যবান রাখেন।
একপর্যায়ে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রীর মেয়ে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি সৈয়দা সাবরিনা শারমিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এছাড়াও আরো বক্তব্য রাখেন কবি আব্দুল মালিক সিলেট বিভাগীয় লেখক ফোরাম সভাপতি,মিজানুর রহমান তরুণ সামাজিক-রাজনৈতিক সংগঠক জালালাবাদ সমাজকল্যাণ সমিতির সহ সাধারণ সম্পাদক, মোরাদুজ্জামান চৌধরী সংগঠনের আন্তর্জাতিক সম্পাদক,জালালাবাদ সমাজ কল্যাণ সমিতির অন্যতম নেতা বেলাল আহমেদ প্রমূখ ।
উপরোক্ত নেতৃবৃন্দরা সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, গরিব দুখী মেহনতি মানুষের আপনজন বৃহত্তর সিলেটের কৃতিসন্তান,সমাজকল্যাণ মন্ত্রী,বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী’র বিয়োগে জাতি আজ বেদনাহত, মর্মাহত ও শোকাহত পাশাপাশি বাঙালি জাতি হারালো একজন অবিভাবক ও কিংবদন্তি নেতা; যিনি ছিলেন শত গুণে গুনাম্বিত তথা একজন সত্যিকারের দেশপ্রেমিক, উন্নত সমাজ বিনির্মাণে চিন্তাশীল ব্যক্তি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রদৃষ্টি অনলাইন টিভির মহা পরিচালক ও বিশিষ্ট সামাজিক- রাজনৈতিক ব্যক্তিত্ব রাশেদ মোশাররফ পাঠান, আ হ জুবেদ অগ্রদৃষ্টি মিডিয়া গ্রুপ পরিচালক সহ বিভিন্ন শ্রেণী পেশার অনেক নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, গত ১৪ই সেপ্টেম্বর সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহসিন আলী। ১৫ই সেপ্টেম্বর রাতে তার মরদেহ দেশে আনা হয়।
প্রথমে সিঙ্গাপুর,তারপর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার তিনদফা জানাজা অনুষ্ঠিত হয়। মহসিন আলীর কফিনে শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ মন্ত্রিপরিষদের সদস্যরা। এছাড়া, কেন্দ্রীয় শহীদ মিনারে এই বীরমুক্তিযোদ্ধার কফিনে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নানা শ্রেণী-পেশার মানুষ।
অবশেষে মৌলভীবাজারে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় সমাহিত হলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। রাষ্ট্রীয় মর্যাদায় শহরের সৈয়দ শাহ মোস্তফা (রহ.) মাজার প্রাঙ্গণস্থ কবরস্থানে সমাহিত হন রণাঙ্গনের এই বীর মুুক্তিযোদ্ধা।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












