আ. হ. জুবেদঃ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর নামে বাংলাদেশে গঠিত ওসমানী স্মৃতি পরিষদ সংগঠনটির শাখা সংগঠন হিসেবে বহির্বিশ্বের বিভিন্ন দেশে গঠিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় কুয়েতেও ওসমানী স্মৃতি পরিষদ এর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
গত শুক্রবার বিকেল ২ ঘটিকায় কুয়েত সিটির গুলশান হোটেলে নব গঠিত আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আহ্বায়ক মুরাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক বেলাল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুয়েত শাখা সংগঠনের উপদেষ্ঠা আজাদ মেম্বার,মিহির কান্তি পাল, কেন্দ্রীয় সহ সভাপতি এস,এম আব্দুল আহাদ,সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহ্ এমদাদুল উল্লাহ্, আহ্বায়ক কমিটির সদস্য শুভ্রা পাল।
সংবাদ সম্মেলন অনুষ্ঠানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা কুয়েতে নব গঠিত ওসমানী স্মৃতি পরিষদের ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে আহ্বায়ক মুরাদুল হক চৌধুরী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা এর জবাব দেন।
এদিকে কেন্দ্রীয় সহ সভাপতি এস,এম আব্দুল আহাদ ২১ সদস্য বিশিষ্ট নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি তুলে ধরেন এবং ওসমানী স্মৃতি পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান লায়েক টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন।
শেষে মধ্যাহ্ন ভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












