ডেস্ক নিউজ : ১২ই জানুয়ারি ২০১৮ইং রোজ সোমবার স্থানীয় সময় বিকেল ১টায় কুয়েতের প্রতারক ভিসা দালাল ও নানা অপকর্মের সঙ্গে লিপ্ত মুরাদুল হকের পক্ষ নিয়ে সিলেটের শহীদ মিনার প্রাঙ্গণে কতিপয় ব্যক্তি মানববন্ধন করতে চাইলে স্থানীয় জনতা মানববন্ধনের ব্যানারটি ছিনিয়ে নেয় এবং একপর্যায়ে মানববন্ধনে যোগদানকারী কয়েকজন ব্যক্তিকে উক্ত অসাধু ভিসা দালালের পক্ষ নিয়ে কাজ করায় রীতিমত শাসিয়ে দেন।
জানাগেছে, গত ৩১শে জানুয়ারি ২০১৮ ইং রোজ বুধবার কুয়েত সিটিস্থ গুলশান হোটেলে জনৈক মুরাদুল হক চৌধুরী নামের এক প্রবাসী বাংলাদেশী নানা অপকর্মের সাথে লিপ্ত থাকায় গণধোলাই এর শিকার হন।
ঐদিন মুরাদুল হক চৌধুরী ক্ষিপ্ত হয়ে কুয়েতে বাংলাটিভির প্রতিনিধি ও মানবাধিকার কর্মী আ,হ,জুবেদের উপর হামলা চালানোর চেষ্টা করেন।পরের দিন সাংবাদিক আ,হ,জুবেদ তাঁর উপর হামলা কারী ভিসা দালাল মুরাদুল হকের বিরুদ্ধে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে লিখিতভাবে অভিযোগ করেন।
এদিকে উক্ত মুরাদুল হক বর্তমানে কুয়েতে এবং বাংলাদেশে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে আত্মপ্রকাশ ঘটাতে বিপুল টাকা খরচ করে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় আজ ১২ই জানুয়ারি ২০১৮ইং রোজ সোমবার স্থানীয় সময় বিকেল ১টায় কুয়েতের প্রতারক ভিসা দালাল ও নানা অপকর্মের সাথে লিপ্ত মুরাদুল হকের পক্ষ নিয়ে সিলেটের শহীদ মিনার প্রাঙ্গণে কতিপয় ব্যক্তি মানববন্ধন করতে চাইলে স্থানীয় জনতা মানববন্ধনের ব্যানারটি ছিনিয়ে নিয়ে পদপৃষ্ট করে ও মানববন্ধন আয়োজকদের শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করতে বাধ্য করা হয়।
অবশেষে কুয়েতের ভিসা দালাল মুরাদুল হকের বিপক্ষে সিলেটবাসীর অবস্থান,ভেস্তে গেছে অবৈধ টাকার আয়োজন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












