বিশেষ প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে দূতাবাস প্রাঙ্গণে পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

স্থানীয় সময় সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।
পতাকা উত্তোলন শেষে কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা রাকিবুল করিম চৌধুরী, প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন কাউন্সেলর (শ্রম) এহসান সাইফুর এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন প্রথম সচিব আতিকুল মামুন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরেন এবং প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ এবং গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশ থেকে পাঠানো মুক্তিযুদ্ধের ওপর নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












