
কুয়েতের ২০ নম্বর ভিসা বা ’খাদেম-গৃহকর্মী’ ভিসা ১৮ নম্বর ভিসা বা ‘শন- বেসরকারী খাত’ ভিসায় পরিবর্তনের বিষয়ে পরিকল্পনা করছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সম্পর্কিত ও গণমাধ্যম বিষয়ক বিভাগ ২০২৩/২০২৪ অর্থবছরে জনশক্তির জন্য সরকারি কর্তৃপক্ষ একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক করেছে।
২০২৪/২০২৫ সালে বছরের প্রথম বৈঠকে নেতৃত্ব দেন, কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি জনশক্তি বিভাগের চেয়ারম্যান শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ।
ওই বৈঠকে শ্রম অভিবাসন খাতকে গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে ‘বৈদেশিক কর্মসংস্থান নীতি নিয়ে আলোচনা হয়।
সেসময় সরকারি জনশক্তি বিভাগকে একটি খসড়া প্রস্তুত করার জন্য তাগিদ দেয়া হয়। এতে বলা হয়,গৃহকর্মীদের (ভিসা ২০) বেসরকারী খাতে কাজ করার জন্য (ভিসা ১৮) পরিবর্তনে দুই মাসের জন্য নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।
সংশ্লিষ্টদের মতে এর মাধ্যমে পরিবর্তনশীল যোগান ও চাহিদার নিরিখে শ্রমবাজারে ভারসাম্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে।
কুয়েতে গৃহকর্মী ভিসায় লক্ষাধিক প্রবাসী বাংলাদেশীরা রয়েছেন, দীর্ঘদিন ধরে খাদেম বা গৃহকর্মী ভিসা শন বা বেসরকারী খাতে পরিবর্তনের অপেক্ষায় তারা। ইতোমধ্যে কুয়েত সরকারের এমন সিদ্ধান্তে প্রবাসী বাংলাদেশীরা খুবই আনন্দিত।
আ.হ.জুবেদ
সাম্প্রতিক খবর:

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

কুয়েত গাউছিয়া কমিটি ফাহাহিল শাখার মাহফিল অনুষ্ঠিত হয়েছে












