বিতর্কিত বক্তব্য দেয়ার জন্য কুয়েতের একজন প্রখ্যাত শিক্ষক ও নারী আন্দোলনকারী শেইখা আল-জাসেমের বিরুদ্ধে ধর্মদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে।
সম্প্রতি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, দেশ পরিচালনার স্বার্থে কুয়েতের জাতীয় সংবিধানের অবস্থান কোরান এবং ইসলামী আইনের ওপরে থাকা উচিত।
এই বক্তব্য রাখার পর তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ধর্মদ্রোহিতার অভিযোগ আনা হয় এবং তাকে সরকারি কৌঁসুলির দফতরে ডেকে পাঠানো হয়েছে।
তবে বিচারের জন্য তাকে কাঠগড়ায় তোলা হবে কি না, সে সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার সরকারি কৌঁসুলির।
শেইখা আল-জাসেম কুয়েত বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একজন অধ্যাপক।
তাকে বরখাস্ত করার দাবিও উঠেছে।
সুত্র, বিবিসি নিউজ
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












