
প্রবাসে সুস্থ জীবন ও ক্রীড়া চর্চাকে উৎসাহিত করতে কুয়েতে শরিয়তপুর জেলা স্পোর্টিং ক্লাবের অভিষেক ও জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৯ আগস্ট) কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জসিম সিকদার। সাধারণ সম্পাদক আলী আহমদ বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের ভিসা ও পাসপোর্ট বিভাগের কাউন্সেলর মোহাম্মদ ইকবাল আকতার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এমন একটি সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য আয়োজকদের প্রশংসা করেন এবং দূতাবাসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী। তিনি বলেন, ‘আমরা বরাবরই ক্রীড়া আয়োজনে সহযোগিতা করে আসছি এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।’
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মাহমুদুল হাসান এবং উপদেষ্টা পরিষদের সদস্য ইকবাল শিকদার, ফয়েজ আহমদ, আব্দুর রাজ্জাক, আব্দুল আজিজ, কেরামত আলী, দাদন মীর, শহিদুল ইসলাম শহিদ ও ফারুক আলম খান।

আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, ‘আমাদের আঞ্চলিক সংগঠন ফরিদপুর জনকল্যাণ সমিতি কুয়েত, সমাজকল্যাণমূলক কাজের পাশাপাশি ক্রীড়াপ্রেমী প্রবাসীদের পাশে সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাসের উদ্দিন হাওলাদার, জায়েদুর রহমান জায়েদ, আব্দুর রশিদ, শেখ সবেদ আলীসহ কুয়েতে বসবাসরত বিভিন্ন কমিউনিটির নেতারা। শেষে অতিথিরা ক্লাবের নতুন জার্সি উন্মোচন করেন এবং ক্লাবের সাফল্য কামনা করেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












