
কুয়েতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখার উদ্যোগে দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জুন) কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির কুয়েত শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের মোল্লা।
আব্দুল কাদের মুন্সি ও কোরবান আলী’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক।

বিশেষ অতিথি হিসেবে টেলিকনফরেন্সে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম এনাম,জালাল আহমেদ চুন্নু মোল্লা, মোঃ মাঈন উদ্দিন, আলহাজ্ব শওকত আলী, এম ওয়ালী উল্লাহ, আশফাকুল হক,শফিকুল ইসলাম, মীর মোশাররফ মোস্তফা, সেলিম খান, মাওলানা মহিউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সাম্প্রতিক খবর:

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

কুয়েত গাউছিয়া কমিটি ফাহাহিল শাখার মাহফিল অনুষ্ঠিত হয়েছে












