
বিশেষ প্রতিনিধিঃ কুয়েতে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন এর উদ্যোগে শুরু হয়েছে চ্যাম্পিয়ন লীগ ২০২৪ – ২০২৫ সিজন ফোর টুর্নামেন্ট। শুক্রবার আল রাই ক্রিকেট গ্রাউন্ডে প্রথম রাউন্ডের ৮ নম্বর ম্যাচ শেষ হয়। এই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান নেপাল, আফগানিস্তান,শ্রীলঙ্কাসহ এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রবাসী খেলোয়াড়দের বিশটি দল অংশগ্রহণ করে। এই আয়োজনে বিদেশী খেলোয়াড়রা যেমন উচ্ছ্বসিত তেমনি প্রবাসী বাংলাদেশী খেলোয়াড়রাও নতুন অভিজ্ঞতা অর্জন করছে তাদের সাথে খেলে।
কুয়েতে প্রবাসী ক্রিকেটপ্রেমিদের মাঝে শীত মৌসুম আনন্দের গণজোয়ার বয়ে আনে। টুর্নামেন্টটিকে আরো আনন্দময় করে তুলতে মাঠ পরিদর্শন করেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, সংগঠনের উপদেষ্টা ও প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন। সে সময় পরিচালনা কমিটির মোয়াজ্জেম হোসেন, শেখ মনির, কাসাদুল, ইসমাইল সহ অন্য নেতৃবৃন্দের সাথে বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তারা।


সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












