
নিজস্ব প্রতিবেদকঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ন্যায় প্রায় আড়াই লক্ষ প্রবাসী বাংলাদেশীর কর্মস্থল কুয়েতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
এবার কুয়েতের ২২টি মসজিদে বাংলাদেশী মাওলানারা ঈদের নামাজ পড়িয়েছেন।
শুক্রবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৫.৩০ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
এদিকে প্রতি বছরের মতো এবারো কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকার বড় মসজিদ প্রাঙ্গণে প্রায় ৩৫ হাজার প্রবাসীরা পবিত্র ঈদুল ফিতেরের নামাজ আদায় করেছেন।
অন্যদিকে, কুয়েতের ২২ মসজিদে যথাক্রমে, সালেহ আল ফুদালা মসজিদ, ফাহাদ মসজিদ, ওমর বিন খাত্তাব মসজিদ, আব্দুল্লাহ বিন আমর,ওসমান বিন আফফান, শাবরা ত্বামি,সালেহ আল নামাশ সহ অন্যান্য মসজিদে বাংলা খুৎবা পাঠের মাধ্যমে ঈদের নামাজ পড়ান বাংলাদেশী মাওলানারা।
ধর্মপ্রাণ মুসলমানদের সবচেয়ে বড় আনন্দ ও উৎসবের দিন ঈদ। যদিও নানা কারণে ঈদুল ফিতরের আনন্দ খানিকটা বেশিই বলে মনে করেন তারা।
প্রবাসীরা ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন পাশাপাশি দেশ-জাতির কল্যাণ কামনা করে নামাজ শেষে দোয়া করেন।
সাম্প্রতিক খবর:

বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

কুয়েতে মধ্য আমেরিকার তিন দেশের যৌথ স্বাধীনতা দিবস উদ্যাপন

কুয়েতে ঈদের আগে সুগন্ধি বাজারে ব্যস্ত ছিলেন বাংলাদেশী ব্যবসায়ীরা

ঐতিহাসিক বদর দিবস আজ

জায়েদ সাসটেইনেবলিটি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের মোস্তফা

২০২৪ সালে মৌলভীবাজারের আলোচিত ঘটনা

কুয়েতে "মাদককে না বলি,খেলাধুলাকে হ্যাঁ বলি" স্লোগানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জালালাবাদের নির্বাচন বাতিল

ওমানে স্থানীয় কর্মীদের চাকরির সুযোগ, প্রবাসীদের জন্য কঠোর নিয়ম












