
কুয়েতের সেবদি এলাকায় আমরা “ক’জন কুয়েত প্রবাসী” সোশ্যাল মিডিয়ার উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

কুয়েতের সেবদি এলাকার একটি রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক মিডিয়ার প্রধান উপদেষ্টা স্থানীয় প্রিসাইড কোম্পানির প্রজেক্ট ম্যানেজার মনিরুজ্জামান রজু।

অনুষ্ঠানে গান, নাচ ও অভিনয় করে মঞ্চ মাতালেন প্রিসাইড কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা।এতে উপস্থিত দর্শকরাও বাংলাদেশি সংস্কৃতির ছোঁয়া পেয়ে হন মুগ্ধ।

পাশাপাশি প্রবাসী বাংলাদেশী গৃহিণীদের তৈরি চিতই পিঠা, নকশী পিঠা, দুধ পিঠা, ভাপা পিঠাসহ অনেক ধরনের পিঠার আয়োজনও করা হয় সেখানে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লুতফুর রহমান মুখাই আলী,আলীম উদ্দিন,মুরাদুল হক চৌধুরী, ড. মনিরুজ্জামান, হোসেন মোহাম্মদ আজিজ, এমাদুল ইসলাম,ফরিদ উদ্দিন,মিঠুন সেলিম,ফয়েজ কামালসহ অনেকে।

এছাড়াও কুয়েতের বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












