ভোট শুরুর আগে ব্যালটে সিল দেওয়ায় কুমিল্লা ও মাদারীপুরে তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
কেন্দ্রগুলো হলো কুমিল্লার বরুড়া উপজেলার লতিফপুর এবং মাদারীপুরের কালকিনি উপজেলার কাষ্ঠগড় ও দক্ষিণ জোনারদণ্ডি।
বুধবার সকাল ৮টায় সারাদেশে একযোগে ভোট গ্রহণ শুরু হয়।
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নাহার নাজিম জানান, সকাল ৭টার দিকে একদল যুবক কেন্দ্রে গিয়ে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল দেওয়া শুরু করলে আইশৃঙ্খলা বাহিনী ও কেন্দ্রে থাকা কর্মকর্তা-কর্মচারীদের ধাওয়ায় তারা পালিয়ে যায়।
পরে তিনি (ইউএনও) গিয়ে সিল দেওয়া ১২শ ব্যালট পেপার উদ্ধার করে সেগুলো বাতিল করেন এবং ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেন বলে জানান ইউএনও।
তবে ওই ঘটনায় কাউকে আটক করা যায়নি। কোন প্রার্থীর পক্ষে ব্যালটে সিল দেওয়া হয় তা জানাননি তিনি।
কালকিনি পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, কাষ্ঠগড় ও দক্ষিণ জোনারদণ্ডি কেন্দ্রে কয়েকটি ব্যালট বাক্স পাওয়া যায় যেগুলোতে আগে সিল দিয়ে ব্যালট পেপার ঢুকিয়ে রাখা হয়েছিল।
সকালে তিনি (রিটার্নিং কর্মকর্তা) ব্যালটসহ বাক্সগুলো জব্দ করেন এবং কেন্দ্র দুটিতে ভোট গ্রহণ স্থগিত করেন বলে জানান।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












