ডেস্ক নিউজ: জেলার চান্দিনায় তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে সাতজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার নুরীতলায় এই দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার কোম্পানীগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিশা পরিবহনের যাত্রীবাহী একটি বাস নুরীতলায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। আহত হয় আরো অন্তত ২২ জন। পরে তাদের উদ্ধার করে চান্দিনা হাসপাতালে নেওয়ার পর আরো দুইজনের মৃত্যু হয়।
জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি-কুমিল্লা সার্কেল) শফিকুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












