কিউবার সাবেক প্রেসিডেন্ট এবং বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা ফিদেল কাস্ত্রো মারা গেছেন।
তার বয়স হয়েছিল ৯০ বছর।
কিউবার রাষ্ট্রীয় টেলিভিশন খবরটি নিশ্চিত করেছে।
খবরে আর বিস্তারিত কিছু জানা যায়নি।
২০০৮ সালে ভাই রাউল কাস্ত্রোর হাতে ক্ষমতা হস্তান্তরের আগে প্রায় অর্ধশতক জুড়ে এক দলীয় কিউবা শাসন করেছিলেন ফিদেল কাস্ত্রো।
তার সমর্থকেরা মনে করেন তিনি জনগণের কাছে কিউবা ফিরিয়ে দিয়েছিলেন।
তবে বিরোধীদের চোখে, তিনি ছিলেন বিরুদ্ধ মতের প্রতি নিষ্ঠুর।
গত এপ্রিল মাসে কিউবার কমিউনিস্ট পার্টির সম্মেলনের শেষ দিনে বিরল এক ভাষণ দেন মি. কাস্ত্রো।
তিনি আধুনিক সময়কে স্বীকার করে নেন কিন্তু বলেন, কিউবার কমিউনিস্ট ধারণা এখনো কার্যকর।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












