গাজীপুর: দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৪ ইউনিয়নে পাঁচ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।
বুধবার (২০ এপ্রিল) রাতে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
যাদের বহিষ্কার করা হয়েছে- কালিয়াকৈর উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, চাপাইর ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সদস্য সাইফুজ্জামান সেতু, ঢালজোড়া ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. ইছামুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলাউদ্দিন মোল্লা ও কুমার সাহা।
এর আগে কালিয়াকৈরের তালতলী এলাকায় উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ।
সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার, দেওয়ান মো. ইব্রাহিম, আব্দুল মান্নান শরীফ প্রমুখ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












