নিজস্ব প্রতিবেদক ঃ- সকল বিচারিক প্রক্রিয়া শেষ হওয়া সত্ত্বেও ৩২৭ জঙ্গির ফাঁসি কার্যকর করা যাচ্ছে না। কারা কর্তৃপক্ষ এসব জঙ্গির ফাঁসি কার্যকর করার ক্ষেত্রে রাষ্ট্রপতির প্রাণভিক্ষার সর্বশেষ প্রক্রিয়া শুরু বা শেষ না করায় রায় কার্যকরের বিষয়টি ঝুলে আছে। দেশের ৬৮ কারাগারে এখন এক হাজার ১৪৭ জন জঙ্গি রয়েছে যারা নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। এরমধ্যে কিছু মৃত্যুদণ্ডাদেশ উচ্চ আদালতে আপীলে আটকে আছে। পুরো বিষয় খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার একটি কমিটি গঠন করেছে।
জানতে চাইলে স্মৃতি রানী ঘরামী গতকাল বলেন, ৩২৭ সংখ্যাটি নিয়ে কারা পরিদপ্তরের ভিন্নমত আছে। কারা পরিদপ্তরের বক্তব্য এতো সংখ্যক ফাঁসির আসামিকে শুধুমাত্র রাষ্ট্রপতির প্রাণভিক্ষার প্রক্রিয়ায় আটকে রাখা সম্ভব নয়। কারা পরিদপ্তরের বক্তব্যে সংশয়মুক্ত নন স্মৃতি। তিনি জানান, কারা কর্তৃপক্ষকে পুনরায় পর্যালোচনা করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। দ্রুতই কমিটির বৈঠক হবে। সেখানে কর্মপদ্ধতি ঠিক করা হবে। তিনি বলেন, কিছু মামলা হাইকোর্টে, কিছু আপীল বিভাগে ঝুলে আছে। এ বিষয়ে সরকারি আইন কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি বলেন, মৃত্যুদণ্ড প্রাপ্তদের বিষয়ে বিচারিক প্রক্রিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো গাফিলতি যাতে না থাকে সেটি নিশ্চিত করাই হবে কমিটির মূল দায়িত্ব।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












