ঢাকা: রামপাল চুক্তি বাতিলের দাবিতে আগামী ২৬ জানুয়ারি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতাল সফল করতে গণসংযোগ করেছে গণসংহতি আন্দোলন।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে কারওয়ান বাজার এলাকায় একুশে টিভি ভবনের সামনে থেকে নাখালপাড়া পর্যন্ত প্রচারপত্র বিলি ও গণসংযোগ কর্মসূচি পালন করে গণসংহতি আন্দোলন।
এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, মনির উদ্দীন পাপ্পু প্রমুখ উপস্থিত ছিলেন।
জোনায়েদ সাকি বলেন, আগামী ২৬ জানুয়ারির হরতাল কোনো দল বা ব্যক্তির স্বার্থে নয়, এই হরতাল জাতীয় স্বার্থে-মানুষের স্বার্থে। সুন্দরবনধ্বংসী রামপাল চুক্তি ঠেকাতে হরতালের দিন প্রত্যেকেই অফিসে কর্মবিরতি পালন করুন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখুন। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বহু বিকল্প রয়েছে কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












