কান পেতে রও
=============মিশুক সেলিম
তুমি ক্লান্ত দুপুরে বটবৃক্ষের মতো উদার
দীঘির জলের মতো স্বচ্ছ টলটলে প্রশান্ত
নৃত্যরত ময়ূরের মতো উজ্জল ধাঁধাঁনো।
সবুজ রঙের পৃথিবী দেখার ছাড়পত্র চাও?
কিংবা লোমশ বুকের গভীরে সযতনে ঠাঁই ,
যেখানে ক্ষরিত রক্তে উষ্ণতার অভাব নাই।
চলে এসো নীরবে নি:শব্দে অতি সংগোপনে।
চন্দ্রিকা তুমি কি কখনও অরন্যের গভীরতা
কিংবা জমাট বাধা ক্ষুধার হিংস্রতা দেখেছো?
পাতাহীন নগ্ন বৃক্ষের আর্তনাদ শুনেছো?
বুকের গভীরে কান পেতে রও অনবরত,
সকলের অস্তিত্ব টের পাবে প্রতিনিয়ত।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












