আন্তর্জাতিক ডেস্ক : কাতারে আরো একদল সেনা পাঠিয়েছে তুরস্কের সরকার। সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশের সঙ্গে দোহার যখন চরম উত্তেজনা চলছে তখন নতুন করে এ পদক্ষেপ নিল তুরস্ক। তবে নতুন করে কত সেনা পাঠানো হয়েছে তা জানা যায় নি।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুরস্কের দৈনিক সাবাহ পত্রিকা জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) দোহার দক্ষিণাঞ্চলে উদাইদ বিমানঘাঁটিতে এসব সেনা পৌঁছায়। এর আগে দেশটিতে যেসব তুর্কি সেনা মোতায়েন করা রয়েছে গতকালের সেনারা তাদের সঙ্গে যোগ দেবে। তারিক বিন জিয়াদ ঘাঁটিতে আগের সেনা মোতায়েন রয়েছে।
কাতার ও তুরস্কের মধ্যে ২০১৪ সালে সই হওয়া একটি চুক্তির আওতায় দু দেশ কাতারে একটি সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে এবং গত জুন মাসে ওই ঘাঁটিতে প্রথমবারের মতো সেনা পাঠায় তুরস্ক।
গত ৫ জুন সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর কাাতরের ওপর অবরোধ আরোপ করে। এরপরই কাতারের পক্ষে অবস্থান নেয় তুরস্ক এবং কয়েকদিনের মধ্যে দেশটিতে সেনা পাঠায়। এছাড়া, কাতারের সহায়তায় ইসলামি প্রজাতন্ত্র ইরান খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসে। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












