চলতি মাসেই প্রকাশিত হয়েছে বলিউডে আশি ও নব্বই দশকের সাড়াজাগানো নায়ক ঋষি কাপুরের আত্মজীবনী ‘খুল্লাম খুল্লা’। এই গ্রন্থের প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় উপস্থিত শক্তিমান এই অভিনেতা। শনিবার (২৮ জানুয়ারি) পুস্তক বিপণীর অনুষ্ঠান ছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়ালে চলা কলকাতা সাহিত্য উৎসবে অংশ নিয়েছেন তিনি।
কলকাতায় নিজের আত্মজীবনী প্রসঙ্গে কথা বলার পাশাপাশি এক অদ্ভুত দাবি করলেন ঋষি কাপুর! সাহিত্য উৎসবে অংশ নিয়ে কলকাতার সন্ধ্যা গড়িয়ে রাতের আকাশ দেখে এই বলিষ্ঠ অভিনেতা দাবি করেন— ভারতে দুটি ‘টাইম জোন’ থাকা দরকার।
কারণ হিসেবে ভিক্টোরিয়ার মাথার ওপর টিমটিম করতে থাকা তারাদের দেখিয়ে ঋষি কাপুর জানান, আরব সাগরের পাশের মুম্বাইয়ে এখনও সূর্যের আলো দেখা যাচ্ছে! ঋষি কাপুরের মতে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুও নাকি এমনটাই ভেবেছিলেন।
কলকাতা ও মুম্বাইয়ের মধ্যে শহুরে তুলনা টেনে ঋষি কাপুরের মন্তব্য— কলকাতা ক্রমশ পরিস্কার-পরিচ্ছন্ন হয়ে উঠেছে। রোববার (২৯ জানুয়ারি) তিনি টুইটারে কলকাতা ভ্রমণ প্রসঙ্গে লিখেছেন, ‘খুব ভালো।’
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












