জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের প্রায় ৫শ জেলে পরিবার অধ্যুষিত গ্রাম শ্যামাপাড়া। অব্যাহত ভাঙনে গ্রামটি এখন ছোট হয়ে আসছে। দীর্ঘদিন ধরে কর্ণফুলি নদী ভাঙছে। গ্রাস করে নিচ্ছে বসতভিটা, আবাদি জমি ও ঘরবাড়ি। সম্প্রতি ভাঙনের তীব্রতা ভয়াবহ হয়ে উঠেছে। গত দশ বছরে শ্যামাপাড়া গ্রামের শতাধিক পরিবার নদীর ভাঙনে বাস্তুহারা হয়েছে। শ্যামাপাড়া গ্রাম বিলীন হতে চললেও ভাঙ্গন প্রতিরোধের কোন উদ্যোগ নেই কর্তৃপক্ষের। উদ্বাস্তু পরিবারগুলো কোন সরকারি সহায়তা পায়নি। পরিবারগুলো খোলা আকাশের নিচে বা প্রতিবেশীর বাড়িতে মানবেতর জীবন যাপন করছে। শ্যামাপাড়া গ্রামের মাস্টার সুনীল দাশ জানান, গ্রামের মানুষেরা প্রায়ই গরিব। দিনমজুরের পেশায় উপার্জিত আয়ে অনেকের নূন আনতে পান্থা ফুরায় অবস্থা। জমি কিনে বাড়ি তৈরির বাড়তি আয় নেই তাদের। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে কর্ণফুলি নদীর ভাঙন প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবি জানান এলাকাবাসী।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












