স্টাফ রিপোর্ট।। আধুনিক বাংলা কবিতার প্রধান কবি শামসুর
রাহমানের নবম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। ২০০৬ সালের এই দিনে ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি। স্বাধীনতার চেতনা ও অসাম্প্রদায়িকতার প্রতীক শামসুর রাহমান পঞ্চাশের দশকে কাব্যচর্চা শুরু করেন। শক্তিশালী লেখনীতে বাংলা কাব্যকে সমৃদ্ধ করে গেছেন তিনি। অনন্য মাত্রা যুক্ত করে গেছেন
দেশাত্মবোধক কবিতায়। তার প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ প্রকাশিত হয় ১৯৬০ সালে। স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কার, জীবনানন্দ পুরস্কার, পদাবলী পুরস্কারসহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এছাড়া রবীন্দ্রভারতী ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট উপাধিও লাভ করেন শামসুর রাহমান। কবির এই প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাতে বনানী কবরস্থানে তার সমাধিতে ফুল দেয়া ছাড়াও দিনভর নেয়া হয়েছে নানা কর্মসূচি।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












