স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মত আয়োজিত ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রেডিও টুডে ও জিটিভি।
বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় ভলিবল স্টেডিয়ামে সেমি-ফাইনালে নয়া দিগন্তকে হারিয়ে রেডিও টুডে এবং বিডি নিউজ ২৪ ডটকমকে হারিয়ে জিটিভি ফাইনালে উঠে।
দিনের প্রথম সেমিতে রেডিও টুডে ২৫-১৮ ও ২৫-১৭ পয়েন্টে নয়া দিগন্তকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন রেডিও টুডের অতিথি খেলোয়াড় মাকসুদ-উন-নবী।
দ্বিতীয় ম্যাচে জিটিভি ২৫-২০ ও ২৫-১৮ পয়েন্টে বিডি নিউজ ২৪ ডটকমকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের অতিথি খেলোয়াড় মেহেদী আজাদ মাসুম।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় এবার প্রথমবারের মত ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।
আগামী ১৮ নভেম্বর বেলা ১১টায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












