খেলাধুলা ডেস্ক : ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে ওয়ানডে র্যাংকিংয়ের এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। ক্রিকেট বিশ্বের নতুন ‘সেনসেশন’রশিদ খানের বয়স ১৯ বছর ১৫৩ দিন। ভারতের জাসপ্রিত বুমরার সাথে যৌথভাবে এক নম্বর স্থানে আছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরান তাহিরের স্থলাভিষিক্ত হয়েছেন রশিদ। ইমরান তাহির ষষ্ঠ স্থানে রয়েছেন। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজে ৫ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন রশিদ খান। ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা পালন করেছেন তিনি।
যার ফলে ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন তিনি। জিম্বাবুয়ে ও আফগানিস্তান সিরিজে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে আফগান ক্রিকেট দল। যার ফলে জিম্বাবুয়েকে টপকে র্যাংকিংয়ের সেরা দশে ঢুকেছে আফগানিস্তান। রশিদ খান ৩৭ ম্যাচে ৮৬ উইকেট নিয়েছেন। যার বোলিং গড় ১৩.২৬। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৭ সালে ১৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। যেটা রশিদ খানের সেরা বোলিং ইনিংস।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












