সিলেটে বর্বরোচিতভাবে ১৩ বছরের কিশোর সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের পর মামলায় গাফিলতি এবং প্রকৃত খুনিদের বাঁচানোর অপচেষ্টার অভিযোগে জালালাবাদ থানার (ওসি-তদন্ত) আলমগীর হোসেনকে প্রত্যাহার এবং উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও জাকিরকে বরখাস্ত করা হয়েছে।
সামিউল হত্যাকাণ্ডের পর পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় শুক্রবার বিকেলে ওই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. রহমত উল্লাহ।
প্রসঙ্গত, গত ৮ জুলাই সিলেট শহরতলির কুমারগাঁওয়ে সামিউল হত্যাকাণ্ডের পর তার বাবা আজিজুর রহমানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে জালালাবাদ থানার ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এ ছাড়া অর্থের বিনিময়ে সামিউলের প্রকৃত খুনিদের বাঁচানোর চেষ্টার অভিযোগ ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে করেন আজিজুর রহমান।
এর পরিপ্রেক্ষিতে গত ১৪ জুলাই ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল। তবে তদন্ত শেষ না হওয়ায় প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ আরো পাঁচ দিন বাড়ানো হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসানের কাছে জমা দেয়।
তদন্ত কমিটিতে ছিলেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. রোকন উদ্দিন, অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) জেদান আল মুসা ও উপকমিশনার মুশফিকুর রহমান।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত












