ওসামা বিন লাদেনের দেহরক্ষী ছিলেন বলে মনে করা হয়, এরকম এক আল কায়দার সদস্যকে সৌদি আরবে স্থানান্তর করেছে যুক্তরাষ্ট্র।
২০০২ সাল থেকে আব্দুল শালাবি নামের ঐ ব্যক্তি গুয়ানতানামো বেতে মার্কিন কারাগারে আটক ছিলেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।
৩৯ বছর বয়সী ওই বন্দী গত দশ বছর ধরে অনশন করছেন। তার আইনজীবী জানিয়েছেন জীবনের শেষ দিনগুলো তিনি তার পরিবারের সাথে কাটাতে চান।
২০০১ সালে পাকিস্তানি বাহিনী তাকে আটকের পর কিউবার গুয়ানতানামো বে কারাগারে পাঠিয়ে দেয়।
এই হস্তান্তরের পর কারাগারটিতে আরো ১১৪জন বন্দী রইল, যাদের মধ্যে ৫২জনকে অন্যদেশে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে।
আব্দুল শালাবির বিরুদ্ধে অপরাধে সম্পৃক্ততার কোন অভিযোগ আনা হয়নি। তবে সৌদি আরবে যাবার পর তাকে সেখানে পুনর্বাসন কেন্দ্রে কিছুদিন সময় কাটাতে হবে।
২০১৭ সালে নিজের প্রেসিডেন্সির মেয়াদ ফুরানোর আগেই গুয়ানতানামো বে কারাগার বন্ধ করে দিতে চান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
যদিও কংগ্রেস ওই পরিকল্পনার বিরোধিতা করছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












