বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্য আওয়ামীলীগ ওল্ডহ্যাম শাখার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় গত ১১ই জানুয়ারী বুধবার ওল্ডহ্যামের স্থানীয় কার্যালয়ে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো: শাহ জাহানের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক সৈইল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন ওল্ডহ্যাম আওয়ামীলীগ এর সাবেক সাধারন সম্পাদক শাহ হোসিয়ার উল্লাহ, সাংগঠনিক সম্পাদক হারুন মিয়া, হাজী রিফাত উল্লাহ,শেখ টিপু আহমদ,ওল্ডহ্যাম যুবলীগের সভাপতি সৈয়দ ছাদেক আহমদ , যুগ্ম-সম্পাদক আহমদ আলী, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া , নাজমুল ইসলাম নজরুল, শামীম আহমদ, আসক আলী, সৈয়দ রায়হান,দয়া মিয়া, মুহিব উল্লাহ ও জুনেদ আহমদ সহ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন আজকের এই দিনে দেশে ফিরে আসেন বাঙালী জাতির পিতা, বাংলাদেশের মহান স্থপতি শেখ মুজিবুর রহমান। বাঙালী ফিরে পায় নবজীবনের আশ্বাস। একই সঙ্গে সদ্য স্বাধীন বাংলাদেশে অন্ধকারের শক্তির সর্বনাশের সূচনাও তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের ভেতর দিয়ে। পাকিস্থানী হানাদার বাহিনীর পরাজয়ের পরও বিলম্বিত হয় তাঁর মুক্তি। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ ছিল। ভারত, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ পাকিস্তানের কাছে বঙ্গবন্ধুর মুক্তির দাবি জানালে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












