খেলাধুলা ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের দুই ব্যাটসম্যান কামরান আকমল এবং সালমান বাট। শুক্রবার রাওলপিন্ডিতে পাকিস্তানের ঘরোয়া টি-২০ লিগে ওপেনিংয়ে খেলতে নেমে অপরাজিত ২০৯ রানের জুটি গড়েন তাঁরা।
ফিক্সিং কেলেঙ্কারিতে শাস্তি ভোগের পর মাঠে ফিরেছেন সালমান বাট। ঘরোয়া লিগের ম্যাচগুলোতে তার পারফরম্যান্স বলে দিচ্ছে, এখনো ফুরিয়ে যাননি প্রতিভাবান এ ব্যাটসম্যান। এদিকে খারাপ ফর্মের কারণে জাতীয় দলের বাইরে আছেন কামরান আকমল। দু”জনেই ফের জাতীয় গলের জার্সি গায়ে জড়ানোর জন্য লড়াই করছেন।
কামরান-বাটের বিশ্বরেকর্ড জুটিতে ভর করে লাহোর হোয়াইটসও ১০৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইসলামাবাদকে। ব্যক্তিগত রেকর্ডের সঙ্গে টি-২০ তে লাহোরের বিনা উইকেটে দলীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও হয়ে গেছে এ দুই ব্যাটসম্যানের সুবাদে।
ইনিংসে রীতিমত ঝড় তুলেছেন কামরান আকমল। ৭১ বলে তিনি করেছেন ১৫০ রান। টি-২০ তে পাকিস্তানি কোনো ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ ইনিংস। এই ইনিংসে ১৪টি চারের সঙ্গে ১২টি ছক্কা হাঁকিয়েছেন কামরান। বাটের অবদান অবশ্য কামরানের তুলনায় খুবই সামান্য, ৪৯ বলে ৫৫ রান।
এর আগে টি-২০ তে ওপেনিংয়ে সবচেয়ে বড় জুটি ছিল জো ডেনলি এবং ডেনিয়েল বেল ড্রামন্ডের। ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টে ২০৭ রানের জুটি গলেছিলেন কেন্টের এ দুই ব্যাটসম্যান। (সময়.টিভি)
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












