ডেস্ক নিউজ : সংসদ ভবন, ১৫ নভেম্বর, ২০১৭ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ পর্যন্ত ৫ লাখ ২৭ হাজার ৫৯৭ জন রোহিঙ্গা শরণার্থী এ পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন এবং তাদের ছবিসহ পরিচয়পত্র প্রদান করা হয়েছে।
তরিকত ফেডারেশনের সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারির এক প্রশ্নের জবাবে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদকে জানান, স্থানীয় জনগণের সঙ্গে রোহিঙ্গারা যেন মিশে না যায় এ বিষয়ে সরকার সতর্ক রয়েছে।
রোহিঙ্গা সমস্যা সৃষ্টির পেছনে উস্কানি ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৮ সালে এই রোহিঙ্গা সমস্যার সৃষ্টি যখন অবৈধভাবে ক্ষমতায় ছিলেন সেনাশাসক জিয়াউর রহমান। পার্বত্য চট্টগ্রাম সমস্যারও সে সময় সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘নিশ্চিতভাবেই এই সমস্যার পেছনে উস্কানি রয়েছে যাহোক সরকার এ বিষয়ে সতর্ক রয়েছে এবং তাদের খুঁজে বের করার চেষ্টা করছে।’
শেখ হাসিনা বলেন, প্রতিবেশির সঙ্গে বাংলাদেশ শান্তিপূর্ণ সহাবস্থান চায় এবং কাউকেই বাংলাদেশের ভূখন্ডকে কোন রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়া হবে। (বাসস)
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












