ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: জাতিসংঘের তথ্য একাডেমীর স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও “NEFT PROM BD” এর ব্যবস্থাপনা পরিচালক ড. অশোক গুপ্তকে এমিরাত এয়ারওয়েজের কর্তৃপক্ষ বোডিং দেয়নি। গত ৫ই আগষ্ট সকাল ১০:৩০ মিনিটি EK-583 মস্কোর উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। ড. অশোক গুপ্ত সকাল ৭:৪৫ মিনিটে এমিরাত রেজিস্ট্রি অফিসে গেলে এয়ারপোর্ট রেজিস্টার কর্তৃপক্ষ অহেতুক বোডিং পাস দিতে নারাজ হয় এবং এক পর্যায়ে টিকেট বাতিল করে।
এমিরাত এয়ারওয়েজের রেজিস্টার কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করেন এবং বুঝাতে চেষ্ঠা করেন যে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঘোষনা মোতাবেক FAN ID কার্ড (রাশিয়া বিশ্বকাপ ২০১৮ উপলক্ষে বিশেষ পাস) আছে তাদের মস্কো থেকে আর কোন ভিসা দরকার নাই।
ড. অশোক গুপ্ত FAN ID কার্ড দেখান এবং কর্তৃপক্ষকে বলেন, আগামী ৩১শে ডিসেম্বর ২০১৮ পর্যন্ত যাদের FAN ID কার্ড হোল্ডারদের মস্কো যেতে কোন ভিসা লাগবে না। কোন যুক্তি সংগত কারন ছাড়া এমিরাত এয়ারওয়েজের কর্তৃপক্ষ এক পর্যায়ে তার টিকেট বাতিল করে দেয়।
তিনি আরো জানান, এমিরাত এয়ারওয়েজের দুবাই থেকে তারই সংযোগ বিমান ব্যবহার করে EK 131 যোগে বেশ কিছু যাত্রী FAN ID কার্ড ব্যবহার করে রাশিয়া যান এবং তার এখন রাশিয়ায় রয়েছেন।
ড. অশোক গুপ্ত আরো জানান, মস্কো যাওয়ার উদ্দেশ্য ছিল ব্যবসায়িক এবং সেখানে বিশ্বের ১০০ ধনাঢ্য কোম্পানীর একটি Locus Chain Foundation PTE Ltd. (Forbes report 2018) সাথে Roesneft GS এবং Mobile Trust Telecommunication এর সাথে বিনিয়োগ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল। উভয় পক্ষের একমাত্র মধ্যস্থকারী তিনি। তিনি যেতে না পারায় চুক্তি গুলো সম্পাদিত হয়নী। ফলে তার অপুরনীয় অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়।
ড. অশোক গুপ্ত এই ব্যাপারে আন্তর্জাতিক বিমান বন্দর থানায় সাধারন ডায়েরি করছেন। যার নং – ২৯১ তারিখ ০৭-০৮-২০১৮। কোরিয়ান কোম্পানীর সাথে ২.৫ ডলারে চুক্তি হওয়ার কথা ছিল। যেখানে ড. অশোক গুপ্ত ২% কমিশন পেতে বলে তিনি দাবী করেন।
চুক্তিটি সম্পাদিত না হওয়ায় ফলে তিনি বাংলাদেশের টাকায় প্রায় ৪২০ কোটি টাকার ক্ষতি সম্নুখীন হয়েছেন। উপরোন্ত তার অনুপস্থিতির কারনে চুক্তিটি সম্পাদিত না হওয়ায় রাশিয়ান কোম্পানী ড. অশোক গুপ্তের কাছে ৮৪০ কোটি টাকা ক্ষতি পূরন দাবী করেছেন। এমিরাত এয়ারওয়েজের কর্তৃপক্ষের সেচ্ছাচারিতার কারনে তিনি ১২৬০ কোটি টাকা ক্ষতির সন্মুখীন হয়েছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












