Menu |||

এমন পুলিশ-ই চাই

এমন পুলিশ-ই চাই

মুক্তমত ডেস্কঃ কিছু সদস্যের নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে প্রায় সবসময় বদনাম বয়ে বেড়াতে হয় পুলিশকে। জনগণের বন্ধু নয়, এরকম কথা তো প্রতিষ্ঠিত-ই। তবুও তার বাইরেও কিছু পুলিশ সদস্য, হয়তো নিভৃতে কাজ করে যায় মানবসেবায়। প্রচারের আশায় নয়। মানবিক দায়িত্ববোধ থেকে। দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা যদি প্রচার পায়, নিন্দিত হয়। সেক্ষেত্রে সৎ কিংবা মানবিক বোধ সম্পন্ন একজন কর্মকর্তা কেন নন্দিত হবেন না? সেরকম এক পুলিশ অফিসার ইফতেখায়রুল ইসলামের কথা বলবো।

পেশায় একজন এএসপি হলেও, পুরোদস্তুর সংস্কৃতিমনা। বিতর্ক, উপস্থাপনা বিভিন্ন ক্ষেত্রেই তার সফল পদচারনা। তবে এর মধ্যে একটি অসাধারন কাজ করলেন।

হারিয়ে যাওয়া একটা শিশু ইমন। বয়স মাত্র ৩ বছর। বাবা মায়ের সাথে বরিশাল থেকে ঢাকায় আসে। বাবা-মাকে হারিয়ে কেবল কাঁদছিল। তাকে কাছে পেয়ে মন খারাপ হয়ে যায় ইফতেখায়রুল ইসলামের। পুলিশি পোশাকের কঠোরতার বাইরে তার কোমলতা হয়তো ছুঁয়ে যায় শিশুটিকে। আধো আধো তথ্য দেয়। কিন্তু সে তথ্য তার বাবা-মাকে খুঁজে বের করার মতো যথেষ্ট নয়। তখন ইফতেখায়রুল ইসলাম আশেপাশের সব থানা, মসজিদগুলোতে জানিয়ে দিলেন। ব্যবস্থা করলেন মাইকিংয়ের। কিন্তু তাতেও কোনও কাজ হলো না।

সর্বশেষ তাই ফেসবুকে শিশুটির ছবিসহ পোস্ট দিলেন। কয়েক ঘণ্টার ব্যবধানে স্ট্যাটাসটি ২৩৩ বার শেয়ার হয়। ফেসবুকেই একজন জানায়, রাজধানীর জুরাইন থেকে একটি শিশু হারিয়ে গেছে। তখন ইফতেখায়রুল ইসলাম সেই ছবিটি দেখাতে বললেন। হারানো শিশুটির ছবির সাথে মিলে গেল। খবর পেয়ে দ্রুত ছুটে এল বাবা-মা। সে অন্যরকম এক মূহুর্ত।

ইফতেখায়রুল ইসলাম তার ফেসবুকে লিখেছেন, বরিশাল থেকে ঢাকায় এসে ছোট্ট আদরের ধনকে হারিয়ে ফেলেছিলেন! তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়ে যা পেলাম এ জীবনে এ প্রাপ্তির কাছে বাকী সব তুচ্ছ! ভালবাসা ঠিক এখানেই। ইমনের বাবা সাধারণ এক জেলে। কোনমতে টেনেটুনে চলে সংসার। কিন্তু একজন বাবার কাছে সবকিছুই তার সন্তান। এভাবে অনেক শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন তিনি। কেউ কোনও বিপদে পড়লে, রক্ত লাগলে গিয়েছেন ছুটে।

ইফতেখায়রুল ইসলামের মতো মানবিকবোধ সম্পন্ন যে কেউ হয়তো চেষ্টাটি চালাতো। হয়তো ইমন খুঁজে পেতো তার বাবা-মাকে। হয়তো নাও পেতে পারতো। তবে এমন নীতিবান পুলিশ অফিসার সবাই চায়। কেবল দলের নয়, গোষ্ঠীর নয়, যারা কাজ করবে সবার জন্য। পেশায়, জাতি, বর্ণে যতই ছোট হোক, কাজ করবে সেই মানুষটির জন্যও।

ইফতেখায়রুল ইসলামের মতো, প্রতিটি পুলিশ সদস্যের মধ্যে থাকুক মানবিক বোধ। দায়িত্ববোধ, দেশপ্রেম। হয়তো বদলে যাবে দেশের চিত্র। অপরাধীরা সাজা পাবে। ভোগান্তিতে পড়বেন না সাধারণ কেউ।

লেখকঃ
জয়ন্ত কর্মকার
নিউজরুম এডিটর – নিউজ ২৪

অগ্রদৃষ্টি.কম // এমএসআই

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে মে দিবসের ফুটবল উৎসব,জয়ী ঢাকা স্পোর্টিং ক্লাব

সচেতন প্রবাসী, সুরক্ষিত বাংলাদেশ: কুয়েতে নিরাপদ অভিবাসনে রাষ্ট্রদূতের বিশেষ বার্তা

আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

স্বাধীনতার ঘোষক ও জাতির পিতা ইস্যু কি অধরাই থেকে যাবে?

শান্তির প্রার্থনা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতে মে দিবসের ফুটবল উৎসব,জয়ী ঢাকা স্পোর্টিং ক্লাব

» সচেতন প্রবাসী, সুরক্ষিত বাংলাদেশ: কুয়েতে নিরাপদ অভিবাসনে রাষ্ট্রদূতের বিশেষ বার্তা

» ১ মে থেকে কুয়েত ও মাস্কাটে আমিরাতের বিমান চলাচল শুরু

» সতর্কতা ও নিরাপত্তা বজায় রেখে সচল হচ্ছে কুয়েত বিমানবন্দর

» কুয়েতের অর্থনৈতিক চিত্র ২০২৬: জিডিপি, রাজস্ব ও নাগরিক কল্যাণ

» কুয়েত বিমানবন্দরের প্রস্তুতি সম্পন্ন, চূড়ান্ত ধাপসমূহ পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

» আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

» কুয়েতসহ তিন দেশ থেকে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ফিরল

» কুয়েতে চুরির চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

» পূর্ণ জনবল নিয়ে পুরোদমে ফিরছে কুয়েতের ব্যাংকগুলো

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

এমন পুলিশ-ই চাই

এমন পুলিশ-ই চাই

মুক্তমত ডেস্কঃ কিছু সদস্যের নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে প্রায় সবসময় বদনাম বয়ে বেড়াতে হয় পুলিশকে। জনগণের বন্ধু নয়, এরকম কথা তো প্রতিষ্ঠিত-ই। তবুও তার বাইরেও কিছু পুলিশ সদস্য, হয়তো নিভৃতে কাজ করে যায় মানবসেবায়। প্রচারের আশায় নয়। মানবিক দায়িত্ববোধ থেকে। দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা যদি প্রচার পায়, নিন্দিত হয়। সেক্ষেত্রে সৎ কিংবা মানবিক বোধ সম্পন্ন একজন কর্মকর্তা কেন নন্দিত হবেন না? সেরকম এক পুলিশ অফিসার ইফতেখায়রুল ইসলামের কথা বলবো।

পেশায় একজন এএসপি হলেও, পুরোদস্তুর সংস্কৃতিমনা। বিতর্ক, উপস্থাপনা বিভিন্ন ক্ষেত্রেই তার সফল পদচারনা। তবে এর মধ্যে একটি অসাধারন কাজ করলেন।

হারিয়ে যাওয়া একটা শিশু ইমন। বয়স মাত্র ৩ বছর। বাবা মায়ের সাথে বরিশাল থেকে ঢাকায় আসে। বাবা-মাকে হারিয়ে কেবল কাঁদছিল। তাকে কাছে পেয়ে মন খারাপ হয়ে যায় ইফতেখায়রুল ইসলামের। পুলিশি পোশাকের কঠোরতার বাইরে তার কোমলতা হয়তো ছুঁয়ে যায় শিশুটিকে। আধো আধো তথ্য দেয়। কিন্তু সে তথ্য তার বাবা-মাকে খুঁজে বের করার মতো যথেষ্ট নয়। তখন ইফতেখায়রুল ইসলাম আশেপাশের সব থানা, মসজিদগুলোতে জানিয়ে দিলেন। ব্যবস্থা করলেন মাইকিংয়ের। কিন্তু তাতেও কোনও কাজ হলো না।

সর্বশেষ তাই ফেসবুকে শিশুটির ছবিসহ পোস্ট দিলেন। কয়েক ঘণ্টার ব্যবধানে স্ট্যাটাসটি ২৩৩ বার শেয়ার হয়। ফেসবুকেই একজন জানায়, রাজধানীর জুরাইন থেকে একটি শিশু হারিয়ে গেছে। তখন ইফতেখায়রুল ইসলাম সেই ছবিটি দেখাতে বললেন। হারানো শিশুটির ছবির সাথে মিলে গেল। খবর পেয়ে দ্রুত ছুটে এল বাবা-মা। সে অন্যরকম এক মূহুর্ত।

ইফতেখায়রুল ইসলাম তার ফেসবুকে লিখেছেন, বরিশাল থেকে ঢাকায় এসে ছোট্ট আদরের ধনকে হারিয়ে ফেলেছিলেন! তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়ে যা পেলাম এ জীবনে এ প্রাপ্তির কাছে বাকী সব তুচ্ছ! ভালবাসা ঠিক এখানেই। ইমনের বাবা সাধারণ এক জেলে। কোনমতে টেনেটুনে চলে সংসার। কিন্তু একজন বাবার কাছে সবকিছুই তার সন্তান। এভাবে অনেক শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন তিনি। কেউ কোনও বিপদে পড়লে, রক্ত লাগলে গিয়েছেন ছুটে।

ইফতেখায়রুল ইসলামের মতো মানবিকবোধ সম্পন্ন যে কেউ হয়তো চেষ্টাটি চালাতো। হয়তো ইমন খুঁজে পেতো তার বাবা-মাকে। হয়তো নাও পেতে পারতো। তবে এমন নীতিবান পুলিশ অফিসার সবাই চায়। কেবল দলের নয়, গোষ্ঠীর নয়, যারা কাজ করবে সবার জন্য। পেশায়, জাতি, বর্ণে যতই ছোট হোক, কাজ করবে সেই মানুষটির জন্যও।

ইফতেখায়রুল ইসলামের মতো, প্রতিটি পুলিশ সদস্যের মধ্যে থাকুক মানবিক বোধ। দায়িত্ববোধ, দেশপ্রেম। হয়তো বদলে যাবে দেশের চিত্র। অপরাধীরা সাজা পাবে। ভোগান্তিতে পড়বেন না সাধারণ কেউ।

লেখকঃ
জয়ন্ত কর্মকার
নিউজরুম এডিটর – নিউজ ২৪

অগ্রদৃষ্টি.কম // এমএসআই

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে মে দিবসের ফুটবল উৎসব,জয়ী ঢাকা স্পোর্টিং ক্লাব

সচেতন প্রবাসী, সুরক্ষিত বাংলাদেশ: কুয়েতে নিরাপদ অভিবাসনে রাষ্ট্রদূতের বিশেষ বার্তা

আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

স্বাধীনতার ঘোষক ও জাতির পিতা ইস্যু কি অধরাই থেকে যাবে?

শান্তির প্রার্থনা

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Sun, 3 May.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।