খেলাধুলা ডেস্ক: তামিম, নাসির, তাসকিন এবং মিরাজের পর এবার ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বা পায়ের গোড়ালিতে চোট পেয়ে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।
দীর্ঘদিন পর বাংলাদেশ ক্রিকেট লিগে খেলছিলেন মুশফিক। চতুর্থ রাউন্ডে বিসিবি উত্তরাঞ্চলের সেঞ্চুরির দেখাও পান তিনি। তবে সেই ম্যাচের শেষ দিনেই বাধে বিপত্তি। ম্যাচ শুরুর আগে গা গরমের ফুটবল ম্যাচ খেলার সময় বা পায়ের গোড়ালিতে চোট পান তিনি। যা সারতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
ফলে বিসিএলের শেষ দুই রাউন্ডে আর খেলতে পারবেন না মিস্টার ডিপেন্ডেবল। তবে জুনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগেই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বলে জানান বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এর আগে চোটের কারণে ছিটকে যান বিসিবি উত্তরাঞ্চলের আরও দুই ব্যাটসম্যান নাঈম ইসলাম ও নাসির হোসেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












