অগ্রদৃষ্টি ডেস্ক: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে অগ্রদৃষ্টির পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
১১ ডিসেম্বর ২০১৫, শুক্রবার। ২৭ অগ্রহায়ণ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
• ১৮১৬ – ইন্ডিয়ানা যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রে পরিণত হয়।
• ১৮৬৮ – প্যারাগুয়ের যুদ্ধে ব্রাজিল সৈন্যবাহিনী প্যারাগুয়ের সৈন্যদের পরাজিত করে।
• ১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোল্যান্ড জাপান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
জন্ম
• ১৯২৮ – বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, সুরকার, গায়ক ও চলচ্চিত্র নির্মাতা খান আতাউর রহমান।
• ১৯৩৫ – ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
তথ্যসূত্র: ইন্টারনেট।











