ডেস্ক নিউজ : ব্যাংক থাতে অস্থিরতা কিছুতেই যেন কমছে না। এবার এ খাতে নতুন শঙ্কা জাগিয়েছে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান ফরাসাত আলী পদত্যাগে। রবিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের জরুরি সভায় এসব পরিবর্তন হয়।
একটি সূত্র জানাচ্ছে, প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ফরাছত আলীকে সরিয়ে নতুন দায়িত্ব পেয়েছেন তমাল এস এম পারভেজ। ভাইস চেয়ারম্যান তৌফিক রহমান চৌধুরী, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মনজুরুল ইসলাম, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান নুরুন নবী ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান সৈয়দ মুনসেফ আলীকেও সরিয়ে দেওয়া হয়েছে। এমডি দেওয়ান মুজিবর রহমানকে তিন মাসের ছুটিতে পাঠানো হয়েছে। এ পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমডি কাজী মো. তালহাকে।
রিচালনার শীর্ষ ব্যক্তিদের দুর্নীতি ও অনিয়মের কারণে ব্যাংকটিতে সংকট সৃষ্টি হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের তদন্তে ধরা পড়েছে। বিষয়টি নিয়ে অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয়। স্থায়ী কমিটি ডিসেম্বরের মধ্যে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা এবং পরিচালনা পর্ষদ পুনর্গঠনের নির্দেশ দেয়।
দীর্ঘ প্রক্রিয়া শেষে ৬ ডিসেম্বর এমডি দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। পরদিন অপসারণাদেশ স্থগিত করেন হাইকোর্ট। এমডির অপসারণকে কেন্দ্র করে জরুরি বোর্ড সভা ডাকে ব্যাংকটি। ওই সভা করার জন্য গত শনিবার রাজধানীর একটি হোটেল আলোচনায় বসেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যরা। ওই আলোচনায় পুনর্গঠন বিষয়ে সিদ্ধান্ত হয়।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












