বদরুল আলম চৌধুরী: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একই দিনে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে একই এলাকার তিন শিক্ষার্থী। নিখোঁজের একদিন অতিবাহিত হওয়ার পরও তাদের কোন খোঁজ না পাওয়ায় পরিবারগুলোতে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা।
কুলাউড়া পুলিশ ও নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার সূত্রে জানা গেছে, কুলাউড়া পৌরশহরের রাবেয়া আদর্শ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী কুলাউড়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে রিয়া আক্তার (১২) ও একই গ্রামের ক্ষিতিস চন্দের মেয়ে পপি চন্দ (১২) গতকাল সোমবার দুপুরে পরীক্ষা দিতে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হন।
এদিকে ওই দিন বিকেলে পৌরশহরের আহমদাবাদ (সোনপুর) এলাকার মাসুক ঢালীর ছেলে নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রানা ঢালী (১৩) খেলায় গিয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে কুলাউড়া থানায় পৃথক পৃথক জিডি করেছে নিখোঁজের পরিবারগুলো। জিডি নম্বরগুলো হল ৪২৮, ৪৩০ এবং ৪৬৬।
কুলাউড়া থানার ওসি শামছুদ্দোহা পিপিএম জানান, তাদের নিখোঁজের বিষয়টি এখনও রহস্যময়। তবে তাদের উদ্ধার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












