Menu |||

একই ফ্রেমে শাবনূর-পূর্ণিমা

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের দুই নন্দিত নায়িকা শাবনূর ও পূর্ণিমা। দু’জনই চলচ্চিত্রে অভিনয়ের সর্বোচ্চ স্বীকৃতি স্বরূপ পেয়েছেন একবার করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মোস্তাফিজুর রহমান মানিকের ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শাবনূর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। অন্যদিকে কাজী হায়াৎ’র ‘ওরা আমাকে ভালো হতে দিলোনা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন পূর্ণিমা।

দীর্ঘ বিরতির পর সম্প্রতি একটি অনুষ্ঠানে এই দুই নন্দিত নায়িকা একসঙ্গে উপস্থিত হয়েছিলেন। একসঙ্গে বসে খোশ গল্পে মেতে উঠেছিলেন তারা দু’জন। ক্যামেরার একই ফ্রেমে বাধা পড়েনও দু’জন।

পূর্ণিমা প্রসঙ্গে শাবনূর বলেন, আমরা দু’জন একসঙ্গে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছি। হয়তো আমার কাজের ধারাবাহিকতা নিয়মিত থাকলে আরো কয়েকটি চলচ্চিত্রে কাজ করা হয়ে উঠতো। তারপরও সময়োপযোগী গল্প হলে আমি আর পূর্ণিমা আবারও কাজ করতে পারি। তার পুরোটাই নির্ভর করছে গল্পের উপর, চরিত্রের উপর। পূর্ণিমা খুব ভালো একজন অভিনেত্রী। আর ইদানীংতো উপস্থাপনায় সে খুব ভালো করছে। আমাদের চলচ্চিত্রেরই একজন হয়ে উপস্থাপনায় সে প্রতিনিধিত্ব করছে, এটা আমাদের জন্য অনেক আনন্দের।

ওদিকে শাবনূর প্রসঙ্গে পূর্ণিমা বলেন, শাবনূর আপুর সঙ্গে অভিনয় করতে আমার ভীষণ ভালো লাগে। তিনি অনেক বড় মাপের একজন অভিনেত্রী। তার সঙ্গে অভিনয় করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। বাংলাদেশের চলচ্চিত্রে তার মতো এতো বড় মাপের অভিনেত্রী তারপরে আর কেউই আসেনি।

শাবনূর এবং পূর্ণিমা দু’জনই জানান যদি ভালো গল্প, ভালো প্রযোজনা সংস্থা এবং দক্ষ পরিচালক উদ্যোগী হয়ে এগিয়ে আসেন তবে দু’জন এখনো একসঙ্গে কাজ করতে আগ্রহী। এদিকে গেলো শুক্রবার থেকে মাছরাঙ্গা টিভিতে প্রচার শুরু হওয়া রিয়েলিটি শো ‘সেরা রাধুনী’র বিচারক হিসেবে কাজ করছেন পূর্ণিমা। এর শুটিং-এ অংশ নিতে বর্তমানে গাজীপুরের একটি রিসোর্ট-এ আছেন তিনি।

শাবনূর ও পূর্ণিমা একসঙ্গে তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্র তিনটি হচ্ছে এফ আই মানিকের ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, জাকির হোসেন রাজুর ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’ এবং সোহানুর রহমান সোহানের ‘বলো না ভালোবাসি’। তাদের একসঙ্গে অভিনীত সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’। এতে দু’জনের বিপরীতেই অভিনয় করেছিলেন প্রয়াত নায়ক মান্না।

এদিকে শাবনূর মোস্তাফিজুর রহমান মানিকের ‘এতো প্রেম এতো মায়া’ চলচ্চিত্রে সুদীপ কুমার দীপের লেখা শ্রী প্রীতমের সুর ও সঙ্গীতে প্লে-ব্যাক করেছেন। শিগগিরই এর শুটিং শেষ করবেন তিনি। গেলো শুক্রবার শাবনূর অভিনীত প্রয়াত এমএম সরকার পরিচালিত ‘পাগল মানুষ’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

স্বাধীনতার ঘোষক ও জাতির পিতা ইস্যু কি অধরাই থেকে যাবে?

শান্তির প্রার্থনা

ঈদের পর কুয়েতে সরকারি দপ্তরে ৬ ঘণ্টার কর্মদিবস ও ৩০ শতাংশ উপস্থিতির নতুন নিয়ম

আকাশসীমায় কড়া পাহারা: কুয়েতে ২৪ ঘণ্টায় দুটি ড্রোন ভূপাতিত

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতের অর্থনৈতিক চিত্র ২০২৬: জিডিপি, রাজস্ব ও নাগরিক কল্যাণ

» কুয়েত বিমানবন্দরের প্রস্তুতি সম্পন্ন, চূড়ান্ত ধাপসমূহ পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

» আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

» কুয়েতসহ তিন দেশ থেকে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ফিরল

» কুয়েতে চুরির চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

» পূর্ণ জনবল নিয়ে পুরোদমে ফিরছে কুয়েতের ব্যাংকগুলো

» পাসপোর্টের মেয়াদ শেষ হলেও কুয়েতে আকামা নবায়নের সুযোগ

» কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

» মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

» কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়মের অভিযোগ

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

একই ফ্রেমে শাবনূর-পূর্ণিমা

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের দুই নন্দিত নায়িকা শাবনূর ও পূর্ণিমা। দু’জনই চলচ্চিত্রে অভিনয়ের সর্বোচ্চ স্বীকৃতি স্বরূপ পেয়েছেন একবার করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মোস্তাফিজুর রহমান মানিকের ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শাবনূর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। অন্যদিকে কাজী হায়াৎ’র ‘ওরা আমাকে ভালো হতে দিলোনা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন পূর্ণিমা।

দীর্ঘ বিরতির পর সম্প্রতি একটি অনুষ্ঠানে এই দুই নন্দিত নায়িকা একসঙ্গে উপস্থিত হয়েছিলেন। একসঙ্গে বসে খোশ গল্পে মেতে উঠেছিলেন তারা দু’জন। ক্যামেরার একই ফ্রেমে বাধা পড়েনও দু’জন।

পূর্ণিমা প্রসঙ্গে শাবনূর বলেন, আমরা দু’জন একসঙ্গে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছি। হয়তো আমার কাজের ধারাবাহিকতা নিয়মিত থাকলে আরো কয়েকটি চলচ্চিত্রে কাজ করা হয়ে উঠতো। তারপরও সময়োপযোগী গল্প হলে আমি আর পূর্ণিমা আবারও কাজ করতে পারি। তার পুরোটাই নির্ভর করছে গল্পের উপর, চরিত্রের উপর। পূর্ণিমা খুব ভালো একজন অভিনেত্রী। আর ইদানীংতো উপস্থাপনায় সে খুব ভালো করছে। আমাদের চলচ্চিত্রেরই একজন হয়ে উপস্থাপনায় সে প্রতিনিধিত্ব করছে, এটা আমাদের জন্য অনেক আনন্দের।

ওদিকে শাবনূর প্রসঙ্গে পূর্ণিমা বলেন, শাবনূর আপুর সঙ্গে অভিনয় করতে আমার ভীষণ ভালো লাগে। তিনি অনেক বড় মাপের একজন অভিনেত্রী। তার সঙ্গে অভিনয় করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। বাংলাদেশের চলচ্চিত্রে তার মতো এতো বড় মাপের অভিনেত্রী তারপরে আর কেউই আসেনি।

শাবনূর এবং পূর্ণিমা দু’জনই জানান যদি ভালো গল্প, ভালো প্রযোজনা সংস্থা এবং দক্ষ পরিচালক উদ্যোগী হয়ে এগিয়ে আসেন তবে দু’জন এখনো একসঙ্গে কাজ করতে আগ্রহী। এদিকে গেলো শুক্রবার থেকে মাছরাঙ্গা টিভিতে প্রচার শুরু হওয়া রিয়েলিটি শো ‘সেরা রাধুনী’র বিচারক হিসেবে কাজ করছেন পূর্ণিমা। এর শুটিং-এ অংশ নিতে বর্তমানে গাজীপুরের একটি রিসোর্ট-এ আছেন তিনি।

শাবনূর ও পূর্ণিমা একসঙ্গে তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্র তিনটি হচ্ছে এফ আই মানিকের ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, জাকির হোসেন রাজুর ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’ এবং সোহানুর রহমান সোহানের ‘বলো না ভালোবাসি’। তাদের একসঙ্গে অভিনীত সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’। এতে দু’জনের বিপরীতেই অভিনয় করেছিলেন প্রয়াত নায়ক মান্না।

এদিকে শাবনূর মোস্তাফিজুর রহমান মানিকের ‘এতো প্রেম এতো মায়া’ চলচ্চিত্রে সুদীপ কুমার দীপের লেখা শ্রী প্রীতমের সুর ও সঙ্গীতে প্লে-ব্যাক করেছেন। শিগগিরই এর শুটিং শেষ করবেন তিনি। গেলো শুক্রবার শাবনূর অভিনীত প্রয়াত এমএম সরকার পরিচালিত ‘পাগল মানুষ’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

স্বাধীনতার ঘোষক ও জাতির পিতা ইস্যু কি অধরাই থেকে যাবে?

শান্তির প্রার্থনা

ঈদের পর কুয়েতে সরকারি দপ্তরে ৬ ঘণ্টার কর্মদিবস ও ৩০ শতাংশ উপস্থিতির নতুন নিয়ম

আকাশসীমায় কড়া পাহারা: কুয়েতে ২৪ ঘণ্টায় দুটি ড্রোন ভূপাতিত

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Tue, 21 Apr.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।