ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: উ-লীন কুংফু একাডেমীর আয়োজনে ধানমন্ডির কলাবাগান মাঠে কৃতি ছাত্রদের মাঝে বেল্ট ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ বিকালে পাহাড়ী টি কোম্পানী লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় কৃতি ছাত্রদের মাঝে বেল্ট ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এস.এম.এন. ইসলাম মুনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোজাম্মেল হেসেন রুবেল, মোখলেসুর রহমান, মো.আবুল হাসেম, শাজাহান সরকার, নিয়াজ রহমান সহ আরো অনেকে।
প্রশিক্ষক হিসেবে কার্যক্রম পরিচালনা করেন রেজাউল করিম সাদী। প্রশিক্ষনার্থী ও সনদ প্রাপ্তরা হলেন মাসুম, হামিদুর রহমান, জেনিতা জান্নাত রোদায়না, মাকসুদ অলম, শামস, মিনহাজুল আবেদীন, আল আমিন, মুশফিকুজ্জামান, রেজাউল ইসলাম শাওনসহ আরো অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, কুংফুই পারে অন্যায় প্রতিহত করতে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে। এক সময় হয়তো কুংফুর মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। আমি কুংফু একাডেমীর ও এই প্রতিযোগিতার সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












